,

অ্যাম্বুলেন্সকে আঘাত করল বিহঙ্গ পরিবহন, রোগীসহ আহত ৫

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তাদের সবাইকে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সকাল ১২টা ২০ মিনিটে বিজয় সরণি এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে এ ঘটনা ঘটে।

ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ বেলা ১২টা ২০ মিনিটে বিজয় সরণি এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে চলন্ত একটি অ্যাম্বুলেন্সের পাশে সজোরে আঘাত করে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠায়। এ সময় ঘাতক বাসচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিহঙ্গ পরিবহন প্রায়ই এ ধরনের ঘটনা ঘটায়। এ নিয়ে পরিবহন কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের