,

দিবালার জোড়ায় জুভেন্টাসের ছয়ে ছয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ডার্বিতে পাওলো দিবালার ম্যাজিক চলছেই। শনিবার রাতে এই আর্জেন্টাইন তারকার জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে জুভেন্টাস। তুরিন ডার্বিতে তুরিনোকে ৪-০ ড়োলে উড়িয়ে দিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

জুভেন্টাসের হয়ে প্রথম ও চতুর্থ গোলটি করেন দিবালা। অপর দুটি গোল করেন মিরালেম জ্যানিক ও অ্যালেক্স স্যান্দ্রো। চলতি লিগে ছয় ম্যাচে এই নিয়ে ১০ গোল করলেন দিবালা।

ম্যাচের ১৬তম মিনিটে সতীর্থের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে জুভেন্টাসকে এগিয়ে নেন দিবালা। ২০তম মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার ড্যানিয়েল বাসেলি মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তুরিনো। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে জুভেন্টাস।

বিরতির পাঁচ মিনিট আগে জুভেন্টাসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জ্যানিক। বিরতির পর খেলার ৫৭তম মিনিটে দারুণ হেডে ওল্ড লেডিদের বড় জয় নিশ্চিত করেন স্যান্দ্রো। আর যোগ করা সময়ে তুরিনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দিবালা।

ছয় ম্যাচের ছয়টিতে জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নাপোলি শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট কম নিয়ে তিনে থাকা ইন্টার মিলান রোববার জেনোয়ার বিপক্ষে লড়বে। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে তুরিনোর অবস্থান ছয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের