,

গাইবান্ধায় ১১২ টন চাল জব্দ, ৫ গুদাম সিলগালা

news-image

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে প্রায় ১১২ মেট্রিক টন চাল জব্দ ও পাঁচটি গুদাম সিলগালা করা হয়েছে।

শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আশিক রেজা উপজেলার ঢোলভাঙ্গা বাজারের মের্সাস খন্দকার ট্রেডার্সের পাঁচটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আশিক রেজা জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ নিয়ে সাদুল্যাপুর উপজেলার ঢোলভাঙ্গা বাজারে হারুনার রশিদের মালিকানাধীন মের্সাস খন্দকার ট্রের্ডাসে অভিযানে চালানো হয়।

তিনি জানান, খন্দকার ট্রেডার্সের পাঁচটি গুদামে অবৈধভাবে মজুদ করা ৫০ কেজি ওজনের দুই হাজার ২২৬ বস্তা চাল পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১১২ মেট্রিক টন। এসব চাল জব্দের পাশাপাশি গুদামগুলোতে থাকা ৩ হাজার ১৭১টি খালি চটের বস্তা ও নগদ ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকাও জব্দ করা হয়।

আশিক রেজা আরও জানান, অভিযানের সময় খন্দকার ট্রেডার্সের মালিক চাল মজুদের বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় খন্দকার ট্রেডার্সের মালিক হারুনার রশিদের নামে পলাশবাড়ী ও সাদুল্যাপুর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খন্দকার ট্রেডার্সের মালিক হারুনার রশিদ পলাশবাড়ী উপজেলা ঝালিঙ্গী গ্রামের প্রয়াত মোজ্জাম্মেল হক খন্দকারের ছেলে। তিনি জানান, বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সংকটের কারণে বিক্রী করতে না পারায় চাল মজুদ বেশি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের