,

কাতারে বাংলাদেশী কৃতি ছাত্রছাত্রীদের সংব­র্ধনা দিয়েছেন বাংলাদেশ কোরআন সুন্নাহ্ সংগঠণ

news-image
দ্বীন ইসলাম খাঁন, কাতার (দোহা) থেকে : কাতারের রাজধানী দোহার গ্র্যান্ড কাতার প্­যালেস হোটেলের হল রুমে গতকাল  এস,এস,সি ও সমমানের পরীক্ষায় ২০১৭ সালে উত্তীর্ণ কাতারস্থ্য বাংলাদেশী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে- বাংলাদেশ কুরআন-সুন্নাহ পরিষদ,কাতার।
কাতারস্থ তিনটি স্কুলের বাংলাদেশী ছাত্রছা­ত্রীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। স্কুল­গুলো হলো- বাংলাদেশ এম,এইচ,এম স্কুল ও কলেজ, এম ই,এস, ইণ্ডিয়ান স্কুল ও শান্তিনিকেতন ইণ্ডিয়ান স্কুল।
সংবর্ধিত ৩২জন ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত বাংলাদেশ স্কুলে ছাত্র-ছাত্রী ছিল ২৬ জন। সর্বোচ্চ জিপিএ ১০ প্রাপ্ত ইন্ডিয়ান স্কুলের  ছাত্র-ছাত্রী ছিল ৬ জন ।
এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক এ.কে.এম আমিনুল হক, জানান সংগঠণের সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআন-সুন্নাহ পরিষদের সভাপতি মোহাম্মদ রশিদ চৌধু­রী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি জোবায়ের আহমেদ চৌধুরী।অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভার­প্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপ­তি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক ও ইঞ্জিনিয়ার কামরুল হাসান। সংব­র্ধিত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন শাহারিয়ার আরমান আবরার ও  মাহমুদা  জোবায়ের চৌধুরী।
 ইসলামী সঙ্গীত পরিবে­শন করে আল হেরা শিল্পী গোষ্ঠী। দোয়া পরিচাল­না করেন সংগঠনের সহ-স­ভাপতি ইন্তেখাব বিন ইউসুফ শিহাব।
বক্তারা দুনিয়াবি লেখাপড়ার পাশাপাশি ইসলামের মূল সিলেবাস কোরআন ও সুন্নাহ্কে জীবনের সর্বস্তরে প্রতিফলন ঘটানোর জন্য ছাত্র-ছাত্রী­ দের প্রতি আহ্বান জানান বক্তারা। দুনিয়ার ক্ষণিকের জী­বন শেষে পরকালে মহান আল্লাহর নিকট থেকে যখন দুনিয়ার সুকীর্তির পুরস্কার পাব – তখনই হবে আমাদের আসল কৃতিত্ব ।
পরিশেষে সকলের জন্য দোয়া করে সমাপ্ত করা হয় সংবর্ধনা অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের