,

লা লিগায় জিতেই চলছে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। গতকাল রাতে নবাগত দল জিরোনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে এরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

বার্সার জয়ে গতকাল গোলের দেখা পাননি দলটির সেরা তারকা লিওনেল মেসি। প্রতিপক্ষের মাঠে দুটি গোলই এসেছে আত্মঘাতী। দলের হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেজ।

ম্যাচের ১৭ মিনিটে আত্মঘাতী প্রথম গোলে এগিয়ে যায় বার্সা। কর্নার থেকে জর্দি আলবার ভলি আদায় বেনিতেসের গায়ে লেগে জিরোনার জালে ঢুকে পড়ে। এরপর ইভান রাকিতিচ গোলের দুর্দান্ত এক সুযোগ পেলেও প্রতিপক্ষ দলের গোলরক্ষক ইরাইসস তা রুখে দেন।

বিশ্রাম শেষে আত্মঘাতী দ্বিতীয় গোলের কল্যাণে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেসও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বল ছোঁয়াতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। ফলে ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

এরপর ম্যাচের ৬৯ মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করে ফেলেন সুয়ারেজ। লম্বা পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এ তারকা।

লা লিগায় প্রথম ছয় ম্যাচের সব ক’টিতেই জিতে বার্সেলোনার পয়েন্ট এখন ১৮। গতকাল রাতে দেপোর্দিভো আলাভেসকে হারিয়ে রিয়াল সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা