,

রণবীর-মাহিরার ভাইরাল ছবি নিয়ে ঋষির বক্তব্য

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বলিউড অভিনেতা রণবীর কাপুর ও রইস সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের ছবি ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। প্রকাশিত ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের একটি স্থানে রণবীর ও মাহিরা ধূমপান করছেন। হঠাৎ এ দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে, প্রেম করছেন এ দুই অভিনয়শিল্পী।

বিষয়টি নিয়ে রণবীরের বাবা ঋষি কাপুরকে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি এই ছবিটি দেখেছি। এটি নিয়ে আমার কোনো উদ্বেগ নেই, সুতরাং এটির মধ্যে আমাকে টানবেন না। ছবিটি যে আছেন তাকেই জিজ্ঞেস করুন।’

তিনি আরো বলেন, ‘আমি ছবিটি শুধুমাত্র টুইটারে দেখেছি। কারণ ফেসবুক, ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট নেই। এমনটা নয় যে, ছবিটি আমি আগেও দেখেছি এবং এটি সম্পর্কে জানি। রণবীর এখন উঠতি তারকা, অবিবাহিত এবং ব্যাচেলর। সে যার সঙ্গে ইচ্ছে দেখা করতে পারে। যদি মানুষ তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলায়, তাহলে সেটি ঠিক না। এ বিষয়ে আমি কিছু বলতে পারি না কারণ সে একজন যুবক এবং যে কোনো মেয়ের সঙ্গেই দেখা করতে পারে।’

 

এ অভিনেতা জানান, তিনি বুঝতে পারছেন না, কেন সবাই তাদের ধূমপানরত ছবিটি নিয়ে এতো হইচই করছেন। তিনি বলেন, ‘আমরা কীভাবে বুঝলাম এই ছবিতে আরো বেশি কিছু ঘটনা রয়েছে? রণবীর ও মাহিরার রেস্তোরাঁর বাহিরেও দেখা হতে পারে। তারা হয়তো কোনো রেস্তোরাঁ বা এমন কোনো স্থানে ছিলেন যেখানে ধূমপান নিষেধ। এ কারণেই তারা বাহিরে ধূমপান করছিলেন। যুক্তরাষ্ট্রে জনসম্মুখে ধূমপানে বিষয়ে কঠোর আইন রয়েছে। আমি এ প্রসঙ্গে আর বেশি কিছু বলতে পারব না কারণ এর বেশি আমি জানি না।’

কয়েকমাস আগে দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল টিচার প্রাইজ গালা’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর-মাহিরা। সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে রণবীরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণভাবে চলাফেরা করছেন মাহিরা। এমনকি ভিডিওটির শেষ অংশে রণবীরকে মাহিরা কোনো একটি বিষয়ে জোরালো অনুরোধ করছেন। এরপর তাদের ঘিরে প্রেমের গুঞ্জন চাউর হয়।

এ প্রসঙ্গে ঋষি বলেন, ‘যদি তারা পরস্পরের সঙ্গে ডেট এবং দেখা সাক্ষাৎ করত তাহলে আমরা যারা মুম্বাইয়ে রয়েছি তারা কি জানতাম না? জুলাইয়ে রণবীর রাজকুমার হিরানির সিনেমার শুটিং করতে গিয়ে নিউ ইয়র্কে তার সঙ্গে দেখা করে আমরা কি সেটা টের পেতাম না? আমরা মুম্বাইয়ে কি কোনো নতুন ছবি পেতাম না? সুতরাং এই গুঞ্জন সব ভিত্তিহীন।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে