,

ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে চীন গেছেন আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ইন্টারপোলের ৮৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীন গেছেন আইজিপি এ কে এম শহীদুল হক। চীনের রাজধানী বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন হবে আগামী ২৬ সেপ্টেম্বর সকালে।

এই সম্মেলন শেষ হবে ২৯ সেপ্টেম্বর। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন, ডিআইজি (অপারেশনস) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।

ইন্টারপোলের সদস্য দেশের প্রতিনিধিরা অপরাধ দমনে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই বৈঠকে বসছেন। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে ‘কাউন্টার টেররিজম:বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য রাখবেন।

আইজিপি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও সন্ত্রাস দমনে ভূমিকা ইত্যাদি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। তিনি সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের কৃতিত্বপূর্ণ অবদান সম্পর্কেও বক্তব্য রাখবেন। সম্মেলনে ইন্টারপোলের সদস্য দেশের পুলিশ প্রধান এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

তারা অপরাধ, সংঘবদ্ধ অপরাধ এবং সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।
এছাড়া, সন্ত্রাসী কার্যকলাপ রোধ এবং সমসাময়িক চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ও আলোচনায় স্থান পাবে। আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের