,

সোমবার ডিপজলের হার্টের অস্ত্রোপচার

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টের রক্তনালিতে একাধিক ব্লক পাওয়া গেছে। আগামী সোমবার তাঁর হার্টের অস্ত্রোপচার করা হবে। তবে কী ধরনের অস্ত্রোপচার করা হবে, তা আগামীকাল রোববার চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন। আজ শনিবার সন্ধ্যায় তাঁর মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর এই তথ্য জানান। ডিপজল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত মঙ্গলবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হন ডিপজল। তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তাঁর স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। তিনি রাজনীতি এবং ব্যবসার সঙ্গেও জড়িত। ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম। এ ছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির বেশির ভাগ কাজ তিনি শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের