,

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ব্যাটিংটা ভালোভাবেই ঝালিয়ে নিল

news-image

স্পোর্টস ডেস্ক : বেনোনির উইলোমুর পার্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি ম্যাচটা ড্র হয়েছে। প্রস্তুতি ম্যাচে অবশ্য ফলের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়া। এটা বাংলাদেশ কতটা পেরেছে, প্রশ্ন হচ্ছে সেটিই। বল হাতে প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি মোস্তাফিজ-মিরাজরা। আবার ব্যাটিংয়ে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। প্রস্তুতি ম্যাচটায় তাই একটা খচখচানি থেকেই গেল।

প্রথম ইনিংসের শুরুতে ঊরুর পেশিতে চোট পাওয়া তামিম ইকবাল পরে আর মাঠেই নামতে পারেননি। যোগ হয়েছে আরেকটা দুঃসংবাদ—কাঁধে চোট পেয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার। তামিম-সৌম্যকে ছাড়াই ব্যাটিং করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৩৫ রান তোলে। ম্যাচের সমাপ্তি এখানেই।

লিটন দাস-ইমরুল কায়েসের ওপেনিং জুটি মাত্র ৯ রানে শেষ হলে দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নেন ইমরুল-মুমিনুল হক। কোহেনের বলে ইমরুল আউট হলে শেষ হয় দুজনের ৭১ রানের জুটি। প্রথম ইনিংসে ফিফটি করা মুশফিকুর রহিম মাত্র ২ রানে ফিরেছেন শন ভন বার্গের বলে। ৩১ বছর বয়সী এই লেগ স্পিনারের শিকার মুমিনুলও (৩৩)। তবে প্রথম ইনিংসে ৯৩.১৫ আর দ্বিতীয় ইনিংসে ৮৬.৮৪—মুমিনুলের স্ট্রাইকরেট বলছে আক্রমণাত্মক ব্যাটিংয়েই মনোযোগী ছিলেন তিনি।

৯৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের স্কোরটা ভদ্রস্থ হয়েছে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ-সাব্বিরের যোগ করা ৫২ রানের সৌজন্যে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরের ব্যাটিং প্রস্তুতিটাই সবচেয়ে ভালো হয়েছে। দুই ইনিংসে ফিফটি পেয়েছেন। মাহমুদউল্লাহ অবশ্য ফিরেছেন ১৫ রানে। সাব্বিরও (৬৭) ফিরেছেন ভন বার্গের বলেই। ৭৭ রানে ৪ উইকেট নিয়ে সিএসএ আমন্ত্রিত একাদশের সবচেয়ে সফলতম বোলার এই লেগ স্পিনার। প্রথম টেস্ট খেলতে কালই পচেফ্স্ট্রুম রওনা দেওয়ার কথা বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে