,

হোমনায় ছাত্রলীগ নেতার উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

আবু রায়হান চৌধুরী, প্রতিনিধি হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র উপজেলা
ছাত্রলীগ নেতা মো. হাসানের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে
কলেজের সাধারন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগ নেতা মো. হাসানের উপড় সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্ঠাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, এসব ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটার পূর্বেই বিষয়টি নজরদারিতে আনা প্রয়োজন। আমরা হাসানের সহপাঠি হিসেবে এমন বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা না হলে অন্যথায় উপজেলা পর্যায়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জের ধরে জামিনে এসে প্রতিপক্ষ চান্দেরচর গ্রামের মৃত আব্দু মিয়া বেপারীর ছেলে শামছু মিয়াসহ একদল ভাড়াটে সন্ত্রাসী মামলার বাদী ছাত্রলীগ নেতা মো. হাসানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় হাসানের পিতা আঃ মোতালেব বাদী হয়ে হোমনা থানায় গত ৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন মামলার নং- ১।
এসময় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো.সুমন প্রধান,বাছির মোল্লা,বিজয় আহমেদ কাইয়ুম,মো.উজ্জল,সাজ্জাদ হোসেন সজল, জিকু আরাফাত,বিপ্লব,শাকিল,শরীফ, মিসেস ব্যাপী, জেসমিন,তামান্না,মুন্নি,শারমিন আক্তার,শাকিলা পারভিন প্রমুখ সহ আরো অনেকে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের