,

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সালমা হায়েক

news-image

বিনোদন ডেস্ক : মেক্সিকোতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলেন দেশটির বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক। ইউনিসেফের মাধ্যমে দেশটিকে ১ লাখ ডলার দান করেছেন তিনি। শুধু নিজে নন, অন্যদেরও সাধ্যমতো অর্থ সহায়তা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আহ্বান জানিয়েছেন সালমা। অস্কার মনোনীত মেক্সিকান এই তারকা বলেছেন, ‘আমাদের দেশে টানা তিনটি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। এর মধ্যে ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্ত অসংখ্য শিশু এবং পরিবারের এখন সাহায্য প্রয়োজন। তাদের জন্য আমি ১ লাখ ডলার দিয়েছি। আমার মতো আপনারাও এগিয়ে আসুন। যার যতটুকু সাধ্য আছে সাহায্য দিন। সহায় সম্বল হারানো মানুষগুলোকে অর্থ দান ও সহানুভূতির জন্য আপনাদের উদার মানসিকতার কাছে মিনতি করছি। আপনারা যাই দেবেন তা অনেক।’

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেও সালমা হায়েক প্রায় ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করেছেন। যা মেক্সিকো সরকারের কাছে হস্তান্তর করা হবে। ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি। ৫১ বছর বয়সী এই অভিনেত্রীকে সবশেষ ‘দ্য হিটম্যান’স বডিগার্ড’ ও ‘বিট্রিস অ্যাট ডিনার’ ছবিতে দেখা গেছে। ১৯৮৫ সালের পর মেক্সিকোতে এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আর ঘটেনি। সালমা মনে করিয়ে দিয়েছেন সেই ঘটনা। স্মৃতি হাতড়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘মেক্সিকো সিটিতে ওই ভূমিকম্পে বাসায় আটকে পড়েছিলাম। পরে আমাকে উদ্ধার করা হয়। আমার চাচাসহ অনেক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। এমন বিপর্যয়ে পড়ার দুঃসহ ও বেদনাদায়ক অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছি। এ ঘটনা ছিল ভয়ঙ্কর।’

চলতি মাসে মেক্সিকোতে দুটি ভূমিকম্প হয়েছে। কাকতালীয় হলো, এর মধ্যে দ্বিতীয়টি হয়েছে ১৯৮৫ সালের ভূমিকম্পের ৩২ বছর পূর্ণ হওয়ার দিন (১৯ সেপ্টেম্বর)। মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে ৭.১ মাত্রার এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। ৫১ কিলোমিটার এলাকা পর্যন্ত ধসে গেছে বেশকিছু ভবন। এর আগে এ মাসেই ঘূর্ণিঝড় কাটিয়া আঘাত করে দেশটিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে