,

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকাকে ধর্ষণ, নায়ক গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকাকে ধর্ষণের অভিযোগে ভোজপুরী সিনেমার জনপ্রিয় নায়ক মনোজ পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।

মনোজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তারই এক সহকর্মী।

ওই নায়িকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন মনোজ।

পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছর ধরে মনোজের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ২৭ বছর বয়সী ওই নায়িকা। দিন কয়েক আগে উত্তর মুম্বাইয়ের শহরতলি এলাকার চারকোপ থানায় মনোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশের এক শীর্ষ কর্তা শুক্রবার জানিয়েছেন, মনোজকে বৃহস্পতিবার রাতে ঠাণের কাছে কল্যাণ থেকে গ্রেফতার করা হয়েছে। সে সময় কল্যাণে একটি ফিল্মের শুটিং করছিলেন তিনি।

পুলিশের কাছে ওই নায়িকা জানিয়েছেন, ২০১২ সালে একটি ফিল্মি পার্টিতে মনোজের সঙ্গে দেখা হয় তার। সে সময় নিজেকে বিখ্যাত ভোজপুরী ফিল্ম ডিরেক্টর রাজকুমার পাণ্ডের ভাই হিসেবে নিজের পরিচয় দেন মনোজ। এমনকী, তার বিপরীতে একটি ফিল্মে নায়িকার রোল পাইয়ে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সে বছর থেকেই মনোজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। এর পর থেকেই শহরতলির কান্দিবলী এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তারা।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির ভাড়া মেটাতেন নায়িকা নিজেই।

ওই নায়িকার দাবি, লিভ-ইন করার সময়ই ২০১৫ সালে একবার অন্তঃসত্ত্বা হন তিনি।

অভিযোগ, মনোজের চাপে পড়ে গর্ভপাত করাতে বাধ্য হন নায়িকা।

ওই নায়িকা আরও দাবি করেন, দিন কয়েক আগে তার কাছে এক নারীর ফোন আসে। ফোনে সেই নারী নিজেকে এক বিজেপি নেতার মেয়ে বলে পরিচয় দেন। ওই নারী নাকি এ-ও জানান, মনোজকে তিনি বিয়ে করতে চলেছেন। সে জন্য মনোজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেও বলেন ওই নায়িকাকে।

ঘটনার তদন্তে নেমে এ সব অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের মনোজের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ভোজপুরী ফিল্মের পরিচিত মুখ মনোজ অভিনয়ের পাশাপাশি গানেরও অ্যালবাম করেছেন। ‘লহরিয়া লুট আয়ে রাজাজি’, ‘সৌগন্ধ গঙ্গা মাইয়া কে’, ‘বলিয়া কে দবাংগই’, ‘লাল চুনারিয়াওয়ালি’— একের পর এক হিট ফিল্মেও দেখা গিয়েছে মনোজকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা