,

‘নতুন প্রস্তাব পেলেও মনের মতো মিলছে না’

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১১ সালে রাজু আহম্মেদ এর ‘ভুল’ এবং মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা হয় খুলনার মেয়ে আঁচলের। গেল পাঁচ বছরে প্রায় দেড় ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রের ফিট নায়িকা হিসেবেও সফলতা কম নয় তার। বিশেষ করে বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে হাফ ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন আঁচল। এ জুটির ‘জটিল প্রেম’ বাণিজ্যিক ভাবে দারুণ সফলতা পায় ২০১৩ সালে। এদিকে অনেকেরই অভিযোগ, চিত্রনায়িকা আঁচল নিজেকে আড়াল করেছেন। কোনো কাজের জন্য তাকে ফোন দিয়েও পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই কাজ না থাকলে তিনি ঢাকায় থাকেন না।

সবশেষ আঁচলকে ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রে দেখা গেছে। হিমেল আশরাফ পরিচালিত এ চলচ্চিত্রে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে আঁচল জানালেন, কাজ না থাকলে এফডিসি যাওয়া হয় না। আর বাইরেও তেমন বের হই না। আর নিজেকে আমি আড়াল রাখছি এ কথাটা ঠিক না। বর্তমানে নতুন চলচ্চিত্রের প্রস্তাব পেলেও মনের মতো মিলছে না।

সামনে আমার অভিনীত ও পরিচালক তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটার কাজ আমি সম্প্রতি শেষ করেছি। আশা করি, দর্শক চলচ্চিত্রটি পছন্দ করবেন। ‘দাগ’ ত্রিভুজ প্রেমের চলচ্চিত্র। এ চলচ্চিত্রে বাপ্পি, আঁচল ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এতে অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও দেখা যাবে আঁচলকে। গল্পের প্রয়োজনেই এ আইটেম গানটি রাখা হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। ‘দাগ’ নামে এই একটি চলচ্চিত্রই বর্তমানে আঁচলের হাতে রয়েছে। এদিকে গত ঈদের পরই ঢাকা থেকে খুলনায় গিয়েছিলেন চিত্রনায়িকা আঁচল। সময় পেলেই গ্রামের বাড়ি খুলনায় ছুটে যান এই তারকা। তবে বর্তমানে তিনি ঢাকাতেই রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে