,

সালমানের পর এবার শাহরুখের সঙ্গে ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : ২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। দীর্ঘ ৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ ও ক্যাটরিনা।

পরিচালক আনন্দ এল রাইয়ের পরের ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা। খবর ইন্ডিয়া ঢুডের।
এতদিন সালমান খানের সঙ্গে বিদেশে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। দেশে ফিরে নতুন ইউনিটে যোগ দিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। গত কয়েক মাস ধরে আনন্দের এই ছবির শুটিং করছেন শাহরুখ। শুক্রবার সেটে যোগ দেওয়ার পর ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম দিনের শুটিং। সঙ্গে আনন্দ এল রাই এবং শাহরুখ। পাঁচ বছর পর শাহরুখের সঙ্গে শুট করছি। খুব এক্সাইটেড। …’

এই ছবিতে প্রথম বামনের চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে। একই সঙ্গে ‘জব তক হ্যায় জান’ ছবির সহ অভিনেত্রী আনুশকা শর্মাকেও দেখা যাবে এই ছবিতে। যদিও তিনি বর্তমানে ‘পরি’ ছবি নিয়ে ব্যস্ততার কারণে এই ছবির কাজ শুরু করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের