,

কাভানিসহ পুরো দলের কাছে ক্ষমা চাইলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক :রোববার ফরাসি লিগে জোড়া আত্মঘাতী গোলে শক্তিশালী লিওর বিপক্ষে জয় তুলে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু পিএসজির জয় ছাপিয়ে সেদিন আলোচনায় উঠে এসেছিল নেইমার, এডিনসন কাভানি ও দানি আলভেজের পেনাল্টি এবং ফ্রি-কিক কাণ্ড! ম্যাচে ফ্রি-কিক ও পেনাল্টি নিয়ে মাঠের মধ্যেই ঝগড়ায় জড়িয়ে পড়েন পিএসজির দুই তারকা ফুটবলার নেইমার ও কাভানি।

মাঠের বিতর্কের সেই রেশ চলে এসেছে মাঠের বাইরেও। তিক্ততা ভুলতে না পেরে ড্রেসিংরুমে ফিরে ড্রেসিংরুমে তর্কেও জড়ান নেইমার-কাভানি! ব্যাপারটি গড়ায় হাতাহাতি পর্যন্ত! তবে নিজেদের মধ্যকার এই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করছেন নেইমার নিজেই। কাভানিসহ পুরো দলের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। নেইমার-কাভানি দ্বন্দ্বে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা।

রোববার লিওর বিপক্ষে জয়ের ম্যাচে প্রথমে ফ্রি-কিক পায় পিএসজি। দলের পক্ষে এডিনসন কাভানি ফ্রি-কিক নিতে গেলে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে দেন তার ব্রাজিলিয়ান সতীর্থ আলভেজ। এর কিছুক্ষণ পর পেনাল্টি পায় পিএসজি। শট নেওয়ার জন্য প্রস্তুত হন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। কিন্তু পেনাল্টি কিক নেওয়ার ইচ্ছা প্রকাশ করে করে বসেন নেইমার। শেষ পর্যন্ত কাভানির কাছে প্রত্যাখাত হন তিনি। এই ঘটনার জন্য পিএসজির আরেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে দায়ী করছেন কাভানির জাতীয় দলের সতীর্থ ডিয়েগো ফোরলান।

মাঠ ও ড্রেসিংরুমের এই রেষারেষি কতটা কাটল সেটা মাঠের খেলাতেই বোঝা যাবে। মাঠের সেই ফলটা দেখার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না সমর্থকদের। শনিবার মঁপেলিয়েরের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে নামবে পিএসজি। দুঃখপ্রকাশ করলেও হয়তো অস্বস্তিটা পুরোপুরি কাটিয়ে উঠতে সময় লাগবে নেইমারের। কাভানিও হয়তো পেনাল্টি, ফ্রি-কিক নিয়ে কিছুটা উদারতা দেখাবেন। তার আগে নেইমার ও কাভানিকে অনুশীলনে দেখা গেছে একসঙ্গেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের