,

চমক নিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে ২৮শে সেপ্টেম্বর পচেফস্ট্রুমে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের জন্য মারক্রামকে রেখে ইতোমধ্যে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকায় দলে সুযোগ পেলেন এই প্রোটিয়া ওপেনারের।

এদিকে মারক্রামের পাশাপাশি প্রথম টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন পেস তারকা ওয়েইন পারনেল। মূলত ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য পেসার ভারনন ফিল্যান্ডার এবং ডেল স্টেইন ছিটকে পড়াতেই কপাল খুললো পারনেলের।

বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের স্কোয়াডে মারক্রাম ছাড়াও আনক্যাপ ক্রিকেটার হিসেবে আছেন পেসার আন্দাইল ফেহলুকায়ো। গত ইংল্যান্ড সফরেও অবশ্য এই দুই ক্রিকেটার টেস্ট স্কোয়াডে ছিলেন। কিন্তু একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি তারা। এদিকে ওয়েইন পারলেনের ব্যাকআপ পেসার হিসেবে রাখা হয়েছে ১৯ বছর বয়সী উইলিয়াম মুল্ডারকে। চূড়ান্ত একাদশে জায়গা পেতে হলে পারনেলকে প্রথমে ফিটনেস পরীক্ষায় উৎরাতে হবে। আর সেটি না পারলে তাঁর পরিবর্তে প্রথম টেস্টে দেখা যেতে পারে মুল্ডারকেই।

প্রথম টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক) হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, অ্যাইডেন মারক্রাম, মরনে মরকেল, ডুয়ান অলিভার, ওয়েইন পারনেল, আন্দাইল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে