,

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন : জাতিসংঘ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা শরণার্থীদের জন্যপরবর্তী ছয় মাসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সহায়তার প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৬৩৯ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস নতুন এ হিসেব জানান।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৭৮ মিলিয়ন ডলার তথা ৬৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা সহায়তার আবেদন করেছিল জাতিসংঘ। তবে এখনও বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।

বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস শুক্রবার ঢাকায় রয়টার্সকে বলেন, এ মুহূর্তে আমরা ২০০ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন বলে হিসাব করেছি। এ পরিমাণটা নিশ্চিত নয়, হাতে থাকা তথ্যের ভিত্তিতে একটি ধারণাকৃত হিসাব এটি। জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আমরা এ হিসাব করেছি। এ মুহূর্তে আমরা জানি পরবর্তী ছয় মাস পর্যন্ত এ অবস্থা চলবে।

নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর গত ২৫ আগস্ট সামরিক বাহিনীর অভিযান জোরদার হয়। নিধনযজ্ঞ থেকে বাঁচতে এরইমধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছেন চার লাখ ২২ হাজার রোহিঙ্গা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছেন এসব রোহিঙ্গা।
পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের