বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমে ক্যাচ পরে রান আউট, তবুও নট আউট হার্দিক পাণ্ডে!

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের জয়ে দুর্দান্ত ভূমিকা রাখেন হার্দিক পাণ্ডে। ব্যাট ৮৩ রান করার পাশপাশি বল হাতেও তুলে নেন দুই উইকেট। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই পেস বোলিং অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। ব্যক্তিগত ১৯ রানে একবার ক্যাচ ও নিশ্চিত রান আউটের ফাঁদে পড়েন তিনি। একই বলে প্রথমে ক্যাচ ও পরে রান আউটের ফাঁদে পড়লেও ভাগ্যের জোরে বেঁচে যান এই ভারতীয় অলরাউন্ডার।

৪৮তম ওভারের চতুর্থ বল। কেন রিচার্ডসনের করা ফুলটস বলটি বাউন্ডারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন হার্দিক পাণ্ডে। কিন্তু ভাগ্য সহায় হয়নি! বল গিয়ে জমা পড়ে স্টিভেন স্মিথের হাতে। বলটি স্মিথের তালুবন্দী হওয়ার আগে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন পাণ্ডে। তখনই হঠাৎ করে শুরু হয় বৃষ্টি। তাই রানটি সম্পন্ন না করেই প্যাভেলিয়নের দিকে হাঁটতে শুরু করেন হার্দিক পাণ্ডে।

হার্দিক পাণ্ডে যখন হাঁটতে শুরু করলেন লাগালেন তখন স্মিথের মনে হল এত উঁচু হয়ে আসা বল হয়তো নো বল দিতে পারেন আম্পায়ার। তাই রান আউট করার জন্য স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকা বোলারকে বল ছুড়ে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। স্মিথের কথা বুঝতে পেরে স্টাম্পে বল লাগিয়ে রান আউটের আবেদন করেন বোলার রিচার্ডসন।

এই ঘটনার নিষ্পত্তি না করেই খেলা থামিয়ে দেন আম্পায়ার। বৃষ্টি থামলে মাঠে ফেরে দুই দল। হার্দিক পাণ্ডেকেও মাঠে ফিরিয়ে আনেন আম্পায়ার। পাণ্ডের ফেরার পথে বাধা হয়ে দাঁড়ান অজি অধিনায়ক। আম্পায়ার পুরোপুরি নিশ্চিত হতে না পারায় বিষয়টি যায় টেলিভিশন আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায় বলটি পাণ্ডের কাঁধের অনেকটা উপরে ছিল। যেটা অবশ্যই নো বল। কিন্তু নো বলে রান আউট হতেই পারে।

আম্পায়ার জানান, নো বলের জন্য ক্যাচ আউট হননি হার্দিক পাণ্ডে। কিন্তু সেটাকেই আউট ভেবে পুরো রান না নিয়েই মাঠের বাইরে বেরিয়ে যান ব্যাটসম্যান। তখন স্মিথ আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন যখন পাণ্ডেকে রান আউট করা হয় তখনও বল ডেড হয়নি। তবে শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২৭.৭ আইনে হার্দিক পাণ্ডেকে নট আউট ঘোষণা করেন টেলিভিশন আম্পায়ার।