,

রোহিঙ্গাদের জন্য ৬ মাসে লাগবে ১৬৪০ কোটি টাকা

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে ছয় মাসে খরচ লাগবে প্রায় ১৬৪০ কোটি টাকা (২০ কোটি ডলার)।

শুক্রবার এই ধারণার কথা জানিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের

দেশটির মতে, সেনাবাহিনীর দমন অভিযানে রাখাইনে যে সংকট সৃষ্টি হয়েছে, তা দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারকে স্থবির করে দিতে পারে।

জাতিসংঘের হিসাবে, রাখাইনে ‘জাতিগত নিধনের’ মুখে গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তাদের অনেকেই সীমান্ত পার হয়েছেন গুলি বা পোড়া জখম নিয়ে। প্রতিদিনই বাংলাদেশে প্রবেশ করছে হাজারো রোহিঙ্গার।

বাংলাদেশে আগে থেকেই ৫ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। নতুন করে বিপুলসংখ্যক এই শরণার্থীর জন্য ত্রাণ ও পুনর্বাসন চালাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার ও সাহায্য সংস্থাগুলো।

জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে ছয় মাসে এসব শরণার্থীর সহায়তায় ২০ কোটি ডলারের প্রয়োজন হবে। রাখাইন রাজ্যেও মানবিক সংকট সৃষ্টি হচ্ছে বলে ত্রাণকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।

গত ২৪ আগস্ট রাতে পুলিশ ও সেনা চৌকিতে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে রাখাইনের রোহিঙ্গা অধ্যুয়িত গ্রামগুলোতে দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনী গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নির্বিচারে গুলি করে হত্যা এবং নারীদের ধর্ষণ করেছে সেনাবাহিনী। গত চার সপ্তাহে রাখাইনে সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৫ হাজার মানুষ।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের ওপর চালানো অমানবিক নির্যাতনের চিত্র প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মারফি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ধারণা এই সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে, মানবিক সহায়তা কার্যক্রম ত্বরান্তিত করতে হবে, বাগাড়ম্বর ও উত্তেজনা কমাতে হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করতে হবে।’

গত সপ্তাহে মিয়ানমার সফর করেছেন মারফি। তিনি রাখাইনে সেনা অভিযানকে মাত্রাতিরিক্ত অভিহিত করে বলেন, এতে দেশটি সন্ত্রাসবাদের ঝুঁকিতে পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের