মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাহ অভিযোগ

আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধানের বিরুদ্ধে নানাহ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে চিঠি পাঠানো হয়েছে কুমিল্লার জেলা প্রশাসক বরাবর। জেলা প্রশাসক কার্যালয় থেকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে। বিষয়টি নিশ্চিত করেছে ইউএনও অফিস। কিন্তু রহস্যজনক কারনে এই তদন্তে নিচ্ছে দীর্ঘ সময়,ধীর গতিতে চলছে তদন্ত। জানা গেছে, হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের মৃত খন্দকার সুরুজ মিয়ার ছেলে মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ন কবির (লাল মুক্তিবার্তা নং-০২০৪১২০১৪৬ ভারতীয় নং-৩২১৪১) এর অভিযোগ সূত্রে বলা হয়েছে আবুল কাশেম প্রধান প্রকৃত মুক্তিযোদ্ধা নন এবং মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডারের ক্ষমতাবলে অর্থের বিনিময়ে অনেককে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রনালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের মৃত রাজ্জাক প্রধানের ছেলে মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন অনুরূপ দরখাস্ত জমা দিয়েছেন দূরনীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর।
ইতি মধ্যে ইউএনও বদলি হয়ে যাচ্ছেন অন্যত্র, গতকাল অনুষ্ঠিত হয়েছে তার বিদায় সংবর্ধনার অনুষ্ঠান। দুই এক দিনের মধ্যে যে কোন সময় তিনি চলে যাবেন বদলিরত স্থানে যোগদানের উদ্দেশ্যে। এর ফলে তদন্ত থমকে যাবে বলে মনে করছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। তাদের দাবী বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য জোর চেষ্ঠা চালিয়ে যাবেন এক শ্রেণীর দালাল চক্র। দেখা যাবে তদন্তের কোন খোজ খবরই পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে যাবে সমালোচনাও। হয়তবা দালাল শ্রেণীর লোকজন অর্থের জোরে বিষয়টি গোপন করে ফেলবে। এক সময় দেখা যাবে তদন্তের কোন প্রকার চিঠিই আসেনি বলে মন্তব্য করবেন নব যোগদানকারী ইউএনও।

এবিষয়ে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধানের সাথে তার মোবাইল ফোনে কথা বললে তিনি জানান,অভিযোগটির বিষয়ে আমাকে উপজেলা নির্বাহী অফিস হতে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, তিনি অভিযোগটি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত, একটি কুচক্র মহল আমার সাথে শত্রুতার আক্রোশ মিটাতে এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে সমাজে আমার সম্মানহানি ঘটানোর চেষ্ঠা করছেন। যার সাথে বাস্তবে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কোন মিল নেই।
এব্যাপারে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শহিদুল ইসলাম বলেন,আমি তাকে নোটিশ করেছি,সে সময় হলে তার জবাব দিবেন। তদন্তের ধীরগতির কারন সম্পর্কে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন,আপনাকে বলতে হবে। তদন্তের বিষয়টি একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু