,

মোস্তাফিজ কাটার ভেলকিতে সাজঘরে হেনরিচ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে গড়া টাইগারদের ৩০৬ রানের জবাবে খেলতে নেমে করার অল্প সময়ের ব্যবধানে উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিনে দলীয় ২১ রানে ১ উইকেট হারানোর পর দ্বিতীয় দিনের শুরুতেই ফের বিপদে পড়ে আফ্রিকা একাদশ। দলীয় ২৫ রানের মাথায় টাইগার পেসার শুভাশীষের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এয়াছিল ভালি। সেই ক্ষত ভালো না হতেই ফের ৩৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে আফ্রিকার।

শুভাশীষ-শফিউল ম্যাজিক দেখালো, তবে কি মোস্তাফিজ বসে থাকার পাত্র? মোটেও নয়। তিনিও দেখালেন কাটার জাদু। তুলে নিলেন উইকেট। ভিত্তি শক্ত করে এগোতে থাকা হেনরিচকে ব্যক্তিগত ১৬ রানের মাথায় সাজঘরে পাঠান তিনি।

এ প্রতিবেদন লিখা ৩০.১ ওভারে চার উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯৯ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও মুশফিকুর রহিম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। এছাড়া ইনিংস ঘোষণার আগে হাফসেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। তিনি ৫৮ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন। তার সঙ্গে ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদও।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় টস জিতে ব্যাট করতে নামার কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তামিম। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস। তারা দুজন দলীয় স্কোরকে ৮৪ রান পর্যন্ত টেনে নেন। এরপর ইমরুল কায়েস ৩৪ রান করে আউট হন। দলীয় ৯২ রানের মাথায় সৌম্য সরকারও ফিরে যান। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৩টি রান।

এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মুশফিক ও মুমিনুল। তারা দুজন ১১৯ রানের জুটি গড়েন। এরপর দলীয় ২১১ রানে আউট হন মুমিনুল হক। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। যেখানে ৯টি চারের মার ছিল। এরপর দ্রুত চারটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ২১১ রান করা বাংলাদেশ মুহূর্তেই ৬ উইকেটে ২২০ হয়ে যায়। সেখান থেকে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ দলীয় স্কোরকে টেনে নেন ২৭২ রান পর্যন্ত। এরপর ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন মিরাজ। এরপর ইনিংস ঘোষণার আগ পর্যন্ত তাসকিন আহমেদকে নিয়ে ক্রিজে থাকেন সাব্বির রহমান।

বল হাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাদশের মাইকেল কোহেন একাই ৪টি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা