,

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ঐশ্বরিয়ার

news-image

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চনের আগামী ছবি ‘ফ্যানি খান’। রাজকুমার রাওয়ের সঙ্গে এ ছবিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু এ বিষয়ে নাকি আপত্তি সাবেক বিশ্ব সুন্দরীর। অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি অ্যাশ।

বলিউড মহলের গুঞ্জন, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় নাখোশ বচ্চন পরিবারের সদস্যরা। এ নিয়ে স্বামী অভিষেকের সঙ্গেও নাকি মনোমালিন্য হয়েছিল এ আবেদনময়ীর। এরপর কিছু দিন সাংবাদিকের সামনে অ্যাশকে এড়িয়েও যেতেন অভিষেক।

তার আগে ‘ধুম ২’ ছবিতে পর্দায় ঐশরিয়া-হৃতিক রোশনের চুম্বন দৃশ্য দেখেছেন দর্শক। এ নিয়েও নাকি বচ্চন পরিবারে অনাকাঙ্খিত অবস্থায় পড়েছিলেন অ্যাশ। ওই বিষয়ে তখনও কোনো মন্তব্য করেননি এই গুণী অভিনেত্রী।

এবার তাই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে যেতে চাওয়ায় বলিউডে গুঞ্জন উঠেছে, পারিবারিক অশান্তি থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত ঐশ্বরিয়ার। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা