,

ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড রাজস্ব আয়!

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড তাদের সোনালি অতীত পেছনে ফেলে এসেছে। গত চার মৌসুমে একবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি দলটির। এমনকি একবারও জায়গা পায়নি শীর্ষ তিনে। গত মৌসুমে ছয় নম্বরে থেকে মৌসুম শেষ করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। ইউরোপা লিগের শিরোপা জেতার কল্যাণে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পায় হোসে মরিনহোর দলটি। মাঠের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক না হলেও ব্যাংক-ব্যালেন্স ঠিকই আকাশ ছুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০১৬-১৭ মৌসুমে রেকর্ড সর্বোচ্চ ৫৮১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড রাজস্ব আয় করেছে রেড ডেভিলরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৪৩৮ কোটি টাকা।

গত মৌসুমে লিগে বাজে সময় কাটলেও সময়টা খুব একটা মন্দ যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগের পাশাপাশি লিগ কাপের শিরোপা জয় করে মরিনহোর দল। ক্লাবের নির্বাহী ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড স্পোর্টিং এবং বাণিজ্যিক দিক দিয়ে ২০১৬-১৭ মৌসুমকে সফল হিসেবেই উল্লেখ করেছেন।

রাজস্ব আয় বাড়ার মূল কারণ গত মৌসুমের ১২টি স্পন্সরশিপ চুক্তি। একইসঙ্গে গত মৌসুমে বাণিজ্যিক এবং ম্যাচপ্রতি আয়ও বৃদ্ধি পায়। সার্বিকভাবে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের রাজস্ব আয়ের ওপর প্রভাব ফেলে।

২০১৫-১৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের রাজস্ব ছিল ৫১৫.৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। গত মৌসুমে সেটি বেড়ে ৫৮১.২ মিলিয়নে উন্নীত হয়েছে। এক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়েছে।

লাভের দিক দিয়েও রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে ক্লাবটির আয় ৮০.৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। কর, সুদ ইত্যাদি বাদে যেটির পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (১৯৯.৮ মিলিয়ন)। ২০১৫-১৬ মৌসুমে ম্যানইউর লাভ হয়েছিল ৬৮.৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা