,

কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন আনিসুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : মস্তিষ্কের রক্তনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শরীর থেকে কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছে বলে তার পারিবারিক বন্ধু আব্দুন নূর তুষার জানিয়েছেন।

 

আনিসুল হকের স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়া নিজই শ্বাস নিতে পারছেন মেয়র। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা এখনো তাকে ঘুম পাড়িয়ে রেখেই চিকিৎসা চালাচ্ছেন। এ অবস্থায় চিকিৎসকেরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন বলে জানান তিনি।
এছাড়া তুষার আরও জানান, এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে ফেরার সময়েই মেয়রের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত তিনি যন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন।

 

উল্লেখ্য, উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হয়েছেন তিনি। গত ৪ আগস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে