,

৫ বছর পর কবরী

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর পর নতুন এক সিনেমা দিয়ে আবারও অভিনয় শুরু করছেন চিত্রনায়িকা কবরী। রবিন খানের পরিচালনায় ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘মন দেব মন নেব’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন গুণী এই অভিনেত্রী।

পরিচালক রবিন খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কবরী ছাড়াও সিনেমাটিতে রয়েছেন মাহিয়া মাহি। তাদের দুইজনকে ঘিরে আবর্তিত হয়েছে ‘মন দেব মন নেব’। নারীপ্রধান গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে।

২০১২ সালে কবরী অভিনীত সর্বশেষ ছবি ‘রাজা সূর্য খা’ মুক্তি পায়। এরপর দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে ছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে।

‘মন দেব মন নেব’ সিনেমার আর্ট ডিরেক্টর শাহরিন জে হক জানান, রংপুরে ২৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটি শুটিং শুরু হবে। টানা ৩৫ দিন শুটিং হবে লালমনিরহাট আর কুড়িগ্রামে।

তিনি জানান, ‘মন দেব মন নেব’ সিনেমায় অভিনয় করবেন কবরী, শিবলী নোমান, মাহিয়া মাহি প্রমুখ। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সম্প্রতি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এই সিনেমার মহরত করা হয়।

রবিন খান এর আগে নাটক ও টেলিছবি তৈরি করলেও চলচ্চিত্রে এবারই প্রথম। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের