,

হানিপ্রীত কোথায় আছে জানেন রাখি সাওয়ান্ত!

news-image

বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। যে কোনো বিষয়ে বেফাঁস মন্তব্য করে প্রায়ই সংবাদের শিরোনাম হন। তিনি বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল রাখি সাওয়ান্ত।

ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বায়োপিক তৈরি করছেন রাখির ভাই রাকেশ সাওয়ান্ত। ওই ছবিতে রাম রহিমের ‘পালিত কন্যা’ হানিপ্রীতের চরিত্রে দেখা যাবে রাখি সাওয়ান্তকে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাখি জানান, তিনি হানিপ্রীতকে ৭/৮ বছর ধরে চেনেন। হানির সম্পর্কে প্রায় সব কথাই জানা তার। এমনকি মোস্ট ওয়ান্টেড হানিপ্রীতের খোঁজও জানেন নাকি জানেন তিনি। বললেন, হানিপ্রীত এখন লন্ডনে আছে।

দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সম্প্রতি রাম রহিমের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন সিবিআই আদালত। জেলে যাওয়ার পর থেকে প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছেন ধর্ষক ‘বাবা’।

আলোচনার কেন্দ্রে তার পালিতা কন্যা হানিপ্রীতও। তার সঙ্গে বাবার যৌন সম্পর্কের খবরও বেরিয়েছে। জেলেও হানিকে সঙ্গে নেওয়ার গোঁ ধরেছিলেন রাম রহিম।

হানিপ্রীতের সঙ্গে ভণ্ড বাবার সম্পর্কের নানা গোপন খবর প্রতিদিনই উঠে আসছে। আর সেই সম্পর্কের গল্পই থাকছে রাকেশ সাওয়ান্তের সিনেমায়। তাদের রগরগে সম্পর্কই শুধু নয়, রাম রহিমের গোটা জীবনই উঠে আসবে সিনেমাটিতে। ছবির নাম ‘অব হোগা ইনসাফ’।

ছবিতে রাম রহিমের চরিত্রে দেখা যেতে পারে রাজা মুরাদ অথবা ইজাজ খানকে। বর্তমানে দিল্লিতে ছবির শুটিং চলছে। সেখানে ডেরা সাচ্চা সৌদার সেট তৈরি করা হয়েছে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে এ সিনেমা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের