,

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। একই মামলায় মঞ্চের কর্মী সনাতন মালো উল্লাসও জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন জানালে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

আসামিদের জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাসসহ কয়েকজন আইনজীবী। মামলার বাদী গোলাম রব্বানী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলাম এ পরোয়ানা জারি করে আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে ‍শুনানির জন্য দিন ধার্য করেন।

এদিন ইমরান এইচ সরকারের বিচারিক আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে, দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের