,

শ্রীলংকার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় থারাঙ্গার স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেটে পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে নিজ দলের সরাসরি খেলা নিশ্চিত হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন শ্রীলংকান অধিনায়ক উপুল থারাঙ্গা। কেননা লংকান দলের সরাসরি বিশ্বকাপ খেলার রেকর্ড অব্যাহত থাকল।

আগামী ৩০ সেপ্টেম্বর সময় সীমার মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে ৮৬ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা। আর ৭৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ জিতলেও আর সরাসরি বিশ্বকাপ খেলতে পারছেনা ক্যারিবীয়রা।

পক্ষান্তরে লংকানদের সরাসরি অংশ গ্রহণ নিশ্চিত হয়ে গেছে। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী এবং ২০০৭ ও ২০১১ ফাইনালিস্ট শ্রীলংকা আট নম্বর দল হিসেবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন সরাসরি বিশ্বকাপ খেলবে। ম্যানচেস্টারে ইংল্যান্ডের জয়ের পরপরই আইসিসির নিজস্ব ওয়েবসাইটকে শ্রীলংকার ওয়ানডে অধিনায়ক থারাঙ্গা বলেন, ‘এখানে গোপন করার কিছু নেই যে, আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে খারাপ সময়েও আমাদের উপর আস্থা রাখায় আমি ভক্তদের ধন্যবাদ দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘আইসিসি ইভেন্টে সব সময়ই শ্রীলংকা ক্রিকেটে যাদুকরী কিছু করে থাকে এবং আমি আবারো সেটা প্রমাণের অপেক্ষায় আছি। বিশ্বকাপ পর্যন্ত আমাদের পরিষ্কার কিছু পরিকল্পনা আছে এবং প্রতিটি পদক্ষেপ অর্জনে আমরা কঠোর পরিশ্রম করবো। আমি জানি শিগগিরই আপনারা আরো একবার শ্রীলংকার বিশেষ ব্রান্ডের ক্রিকেট দেখবেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের