,

ছোটপর্দার এই অভিনেত্রী নেটদুনিয়ায় ঝড় তুললেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। আসল নামের চেয়ে হিন্দি ধারাবাহিকের দৌলতে তিনি আজ ‘ইচ্ছা’ নামেই বেশি পরিচিত।

বাড়ির মেয়ে থেকে বউমা, সব সময়ই দর্শকের হৃদয়ে ‘ইচ্ছা’।কিন্তু ইচ্ছা শেষ হওয়ার পর আর কোনো ধারাবাহিকে সেভাবে দেখা যায়নি টিনাকে। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘খতরো কে খিলাড়ি সেভেন’ নামক রিয়্যালিটি শো-এ। এখন আর অভিনয় নয়, মডেলিংয়ের দিকেই ঝুঁকে পড়েছেন টিনা। আর তারই মাঝে সোশ্যাল সাইটে ছবি দিয়েই তিনি আলোচনার শিরোনামে তিনি।

সম্প্রতি নিয়ন নীল রঙের বিকিনিতে ইনস্টাগ্রামে একটি ছবিপোস্ট করেন টিনা। ছবির ক্যাপশনে লেখেন, শুধু তৃষ্ণার্তই জলের খোঁজে থাকে না, জলও অনেক সময় তৃষ্ণার্তর খোঁজে থাকে। টিনার এই ছবিই ঝড় তুলেছে সোশ্যাল সাইটে।

কিছুদিন আগেও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ফটোশুটের কিছু সিজলিং ছবি। লাল বিকিনি ও ফ্যাশনেবল টুপিতে টিনার সেই ছবি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনও ছিল বেশ চমকপ্রদ।

ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে রয়েছেন টিনা। ৬ বয়স থেকেই ক্যামেরার সামনে। ‘সিস্টার নিবেদিতা’ নামের এক বাংলা ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের