,

এশিয়ান সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশি মারজানা চৌধুরী

news-image

বিনোদন ডেস্ক : নভেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশি-আমেরিকান মারজানা চৌধুরী। মারজানা চৌধুরী হচ্ছেন চলতি বছরের ‘মিস বাংলাদেশ’ এবং নিউইয়র্কে বসবাসরত সিলেটের মনসুর চৌধুরী এবং আয়েশা চৌধুরীর কন্যা।

যুক্তরাষ্ট্রে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার উদ্যোক্তা ও ন্যাশনাল ডাইরেক্টর হিয়াম হাফিজউদ্দিন এ সংবাদদাতাকে জানিয়েছেন, ‘২০১৫ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশনের পর মারজানা এখন কাজ করছেন ব্ল্যাকরকে। গত আগস্টে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’য় অংশ নিয়ে সেরা ১৬ হবার গৌরব অর্জন করেন। এ প্রতিযোগিতার সাইডলাইনে তিনি আরও দুটি অ্যাওয়ার্ড লাভে সক্ষম হন। ’

সিলেটে জন্মগ্রহণের পর মা-বাবা এবং দু’বোনের সাথে মারজানা যুক্তরাষ্ট্রে এসেছেন। ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’-এ অংশগ্রহণের সময় মারজানা বাংলাদেশি সংস্কৃতিকেই উপস্থাপন করবেন এবং জয়ী হতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে নিরলসভাবে কাজ করবেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, এশিয়া মহাদেশে সবচেয়ে পুরনো এই প্রতিযোগিতা শুরু হয়েছে ১৯৬৮ সালে এবং তা এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনের ম্যানিলায় এর সদর দফতর। এবারের প্রতিযোগিতা নভেম্বরের ১৭ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত তা চলবে। গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত ২০১৬ সালের সেরা এশিয়ান সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন নেদারল্যান্ডের টেসা লি কং।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের