,

আল-আকসা মসজিদে ইহুদিদের ন্যক্কারজনক হামলা

news-image

হিব্রু নববর্ষ উপলক্ষে উত্তর জেরুজালেমে আল-আকসা মসজিদে ন্যক্কাজনক হামলা চালিয়েছে প্রায় দুই শতাধিক ইহুদি অভিবাসী। বুধবার সকালে এসব ইহুদি একযোগে হামলা চালায়।

এমতাবস্থায় জেরুজালেমে দখলদার ইসরাইলী সেনাবাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নয়জন ফিলিস্তিনি যুুবক আহত হয়।

জেরুজালেমে ইসলামী ওয়াকফ বিষয়ক অফিসের তথ্যকর্মকর্তা ফেরাস দাবিস বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, আল-আকসা মসজিদ এবং কম্পাউন্ডে ব্যাপক নিরাপত্তা সত্ত্বেও প্রায় ২০০ বেশী উগ্রপন্থী ইহুদি আজ সকালে হামলা চালায়।

দাবিস আরো বলেন, ইসরায়েলী পুলিশের বেষ্টনীর মধ্য দিয়ে মসজিদের দক্ষিণ গেট দিয়ে সম্মিলিতভাবে হামলা চালানো হয়। ইসরায়েলী পুলিশ, সেনাসদস্যসহ শতাধিক ইহুদিরা হামলায় শরিক হয়।

ইহুদিদের বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে আকসা মসজিদে হামলা চালানো উগ্রপন্থি ইহুদি অভিবাসীদের অভ্যাসে পরিণত হয়েছে।

জর্ডানের আওকাফের অধীন জেরুজালেমের ইসলামী আওকাফ অভিবাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলা বন্ধের দাবি জানিয়েছে। সূত্র : ইয়েনি সাফাক, আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে