,

প্রভাসকে চমকে দিতে শ্রদ্ধার প্রস্তুতি

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমার ব্যাপক সাফল্যের পর প্রভাসের পরবর্তী সিনেমা সাহো’র জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এদিকে শুরুতে সিনেমার নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক জল ঘোলা হলেও শেষ পর্যন্ত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বেছে নেন নির্মাতারা।

কয়েকদিন আগে সিনেমার শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদ পৌঁছেছেন শ্রদ্ধা কাপুর। শুটিং সেটে এ অভিনেত্রীকে চমকে দিয়ে সুস্বাদু হায়দরাবাদী খাবারের ব্যবস্থা করেন প্রভাস। প্রায় ১৭-১৮ পদের খাবারের ব্যবস্থা করা হয়। আর সেগুলো নাকি তৃপ্তি ভরে খেয়েছেন এ অভিনেত্রী। কিন্তু প্রভাসের সঙ্গে দেখা করার আগে এ অভিনেতাকে চমকে দিতে শ্রদ্ধাও বিশেষ প্রস্তুতি নিয়েছেন। প্রভাস অভিনীত সকল সিনেমা দেখেছেন তিনি। এ অভিনেতার সিনেমার বিষয়ে নিজের জ্ঞান দিয়ে চমকে দিতেই এ কাজ করেছেন শ্রদ্ধা। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এরই মধ্যে প্রভাস ও শ্রদ্ধার বন্ধুত্বটা বেশ জমে উঠেছে। শুটিং সেটে প্রভাসের সঙ্গে প্রথম দেখা হলেও এর আগে নিয়মিত ফোনে কথা ও খুদে বার্তা আদান প্রদান হতো শ্রদ্ধার।

সায়েন্স ফিকশন, অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা সাহো। এতে প্রভাসের বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে যেমনটা তাকে আগে কখনো দেখা যায়নি। এছাড়া সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। দুটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি চরিত্র খুবই আমুদে এবং কয়েকটি অ্যাকশন স্টান্টও করতে দেখা যাবে। অন্য চরিত্রটি শান্তশিষ্ট।

ইউভি ক্রিয়েশন্সের প্রযোজনায়সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহো সিনেমাটিতে আরো অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। হিন্দি, তামিল ও তেলেগু এ তিন ভাষায় নির্মিত হচ্ছে সাহো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের