,

টেস্ট শুরুর আগেই আফ্রিকায় যেতে পারবে রুবেল : আকরাম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেলেও দলের সঙ্গে যেতে পারেননি পেসার রুবেল হোসেন। ভিসা জটিলতায় আটকে আছে তাঁর দক্ষিণ আফ্রিকা সফর। অবশ্য তাঁর টেস্ট সিরিজে খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। দ্রুত এই জটিলতা কেটে যাবে বলে আশা করছেন তিনি।

বাংলাদেশ দল ঢাকা ছেড়ে যায় গত শনিবার। ভিসা থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যেতে পারেননি রুবেল। বোডিং পাস না পাওয়ায় বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান তিনি।

কেন যেতে পারছেন না এই বাংলাদেশি পেসার তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে সাংবাদিকদের আকরাম বলেন, আসলে ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরো দুই-একদিন লাগবে। আশা করছি টেস্ট সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকায় যেতে পারবে সে।

রুবেলের যাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা, রুবেল আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দলে তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। আশা করছি আজ-কালের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে ২১ সেপ্টেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের