,

মুন্সিগঞ্জে টেক্সটাইল মিলে আগুনে নিহত ৬

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার সকালে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন বলেন, সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের মুন্সিগঞ্জের দুটি ও নারায়ণগঞ্জের একটি ইউনিট।

নিহত ছয় শ্রমিক হলেন মোহাম্মদ বাবু (২২), মোহাম্মদ রতন মিয়া (২০), মোহাম্মদ সজীব (২৪), মোহাম্মদ ইস্রাফিল (২৬), মোহাম্মদ নাজমুল হাসান (২২) ও হাসিনা বেগম (৬০)।

পুলিশ জানায়, কারখানার দ্বিতীয় তলায় সকালে রাসায়নিক ব্যবহার করে স্যাম্পল তৈরির কাজ চলছিল। পাশেই চলছিল ওয়েলডিংয়ের কাজ। ওয়েলডিংয়ের ফুলকি থেকে পাশের রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লেগে যায়। পরে তা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

-মুন্সিগঞ্জ প্রতিনিধি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের