,

শ্রদ্ধা কাপুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘হাসিনা পার্কার’। মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের জীবনী নিয়ে নির্মিত এ ছবিতে দাউদের বোনের ভূমিকায় অভিনয় করেন তিনি। তবে ছবিটি মুক্তির আগেই একটি দুঃসংবাদ পেলেন শ্রদ্ধা।

একটি ফ্যাশন হাউজ কর্তৃপক্ষ মুম্বাইয়ের আদালতে প্রতারণার অভিযোগ করেছেন শ্রদ্ধার বিরুদ্ধে। কারণ হিসেবে ফ্যাশন হাউজটি উল্লেখ করে, মুক্তির অপেক্ষায় থাকা শ্রদ্ধা কাপুরের নতুন ছবি হাসিনা পার্কারে শ্রদ্ধার পোশাক সরবরাহ করেছে ফ্যাশন হাউজটি।

চুক্তি অনুযায়ী, পোশাকের বদলে প্রতিষ্ঠানটির নাম ছবির ট্রেলার ও অন্যান্য প্রচারণায় ব্যবহার করা হবে বলে কথা দিয়েছিলেন প্রযোজক এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু পরবর্তীতে এ চুক্তি বাস্তবায়ন করেননি তারা।

তাই বাধ্য হয়েই ছবিটির মূল চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা ও প্রযোজকের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে হাসিনা পার্কার ছবিটি। এতে দাউদ ইব্রাহীমের ভূমিকায় অভিনয় করেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে