,

শিশুটির হৃৎপিণ্ড শরীরের বাইরে, ভয় না পেলে ধুকপুক দেখুন

news-image

অনলাইন ডেস্ক : ছোট্ট শিশু বরুণ যখন হাসে, তখন তার শরীরের ভেতর থেকে বের হয়ে আসে হৃৎপিণ্ডটি। চোখের সামনেই দেখা যায় সেটির ধুকপুক। আশ্চর্য, এই মেয়েশিশুটির বয়স মাত্র সাত বছর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পরিবারের সঙ্গে বাস করে সে।

বরুণের জন্মের পর চিকিৎসকরা জানান, এই শারীরিক অবস্থা নিয়ে বেশিদিন বাঁচবে না সে। তবে তাদের সব আশঙ্কা মিথ্যা প্রমাণ করে আর সবার মুখে হাসি ফুটিয়ে দিব্যি বেঁচে আছে ছোট্ট বরুণ। আর্ট স্কুলে গিয়ে শিখছে ছবি আঁকা। সে সব সময় ছোট্ট ঘোড়ার ছবি আঁকতে পছন্দ করে। আর তাঁর প্রিয় তারকা বিয়ন্সে। জানালেন বরুণের মা।

সম্প্রতি বরুণের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, বিছানায় শুয়ে আছে বরুণ। হাসলেই তাঁর হৃৎপিণ্ড বের হয়ে আসছে শরীরের ভেতর থেকে। এ সময় তার হৃৎপিণ্ডে হাত দিয়ে স্পর্শ করেন এক নারী। হৃৎপিণ্ডটি এতই পাতলা চামড়া দিয়ে ঢাকা যে সেটির অবয়ব বাইরে থেকেই বোঝা যায়।

তবে নিজের এ সমস্যা নিয়ে বরুণ জানায়, ‘আমি জানি, কেন আমার হৃৎপিণ্ড শরীরের বাইরে। কারণ, যিশুখ্রিস্ট দেখাতে চান, তিনি আমার মতো আসাধারণ জিনিস বানাতে পারেন।’

চিকিৎসকরা বরুণের শারীরিক সমস্যাকে ‘অ্যাক্টোপিয়া করডিস’ নামে চিহ্নিত করেছেন। প্রতি ৫৫ লাখে একজন শিশুর এ সমস্যা হতে পারে। তাদের অনেকেই মৃত অবস্থায় জন্ম নেয় অথবা জন্মের কয়েক দিনের মধ্যে মারা যায়।

https://youtu.be/YbRedZsylL4

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের