,

স্বামীর সামনে পর্দার স্বামীকে কিডম্যানের চুমু, সমালোচনার ঝড়

news-image
হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। তার পুরস্কারের ঝুলি অনেক ভার। অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটাসহ তার ঝুলিতে সব পুরস্কার থাকলেও নতুন করে যোগ হয়েছে এমি অ্যাওয়ার্ড।
‘বিগ লিটল লাইস’ সিরিজে স্বামীর হাতে নির্যাতনের শিকার এক স্ত্রী ও মায়ের চরিত্রে অনবদ্য নৈপুণ্য দেখিয়ে রবিবার জীবনের প্রথম এমি পেলেন তিনি। তবে পুরস্কার নিতে গিয়ে বাহবা তকমার চাইতে সমালোচনায় পঞ্চমুখ ছিলেন নিকোল।
এর কারণ কিডম্যান পুরস্কার নিতে মঞ্চে ওঠার আগে ‘বিগ লিটল লাইস’-এ স্বামীর চরিত্রে অভিনয় করা আলেক্সান্ডার স্কার্সগার্ডকে চুম্বন করায় তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের মন্তব্য, বাস্তবের স্বামীর সামনে পর্দার স্বামীকে চুমু দেওয়া অসভ্যতা!
এছাড়া পুরস্কারটি পাওয়ার পর শুধু বর্তমান স্বামী কিথ আরবান এবং তাদের দুই সন্তানকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে সমালোচিত হন তিনি। প্রথম স্বামী টম ক্রুজের সঙ্গে সংসারে দুই সন্তান দত্তক নেন তিনি। তাদের মধ্যে ইসাবেলার বয়স ২৪ বছর আর কনোর ২২ বছরের তরুণ। তবে এসব নিয়ে মাথা ঘামাননি কিডম্যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের