,

‘বিশ্বে মুসলমানরা শরণার্থী হচ্ছে কেন?’

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : বিশ্বে মুসলমানরা শরণার্থী হচ্ছে কেন—সে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ম্যানহাটনের ম্যারিয়ট হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলছেন। তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বিশ্বে মুসলমানরা শরণার্থী হচ্ছে কেন? ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে তিনি জোর দিয়েছেন বলেন জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা