,

৪ জিবি র‌্যামে চীনের বাজারে শাওমি রেডমি নোট ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক :চীনে আগস্ট মাসে রেডমি নোট ৫এ স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করেছিল শাওমি। এবার স্মার্টফোনটির ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট উন্মুক্ত করল প্রতিষ্ঠানটি।
৪ জিবি র‌্যামের রেডমি নোট ৫এ স্মার্টফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। এর আগে স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর ছিল।
চীনে ১৮৩ মার্কিন ডলারে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
শাওমি রেডমি নোট ৫এ স্মার্টফোনটি মেটাল বডি সম্পন্ন। ফোনটি প্লাটিনাম সিলভার, শ্যাম্পেইন গোল্ড এবং রোজ গোল্ড এই তিন রঙে বাজারে এসেছে। এতে শাওমির নতুন মি ইউজার ইন্টারফেস ৯ চলে। স্মার্টফোনটিতে ৭২০*১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর আছে।
হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ফোনটিতে এফ/২.০ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপার্চারসহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এতে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার বাটারি সুবিধা পাওয়া যাবে। ফোনটি ফোরজি, ব্লুটুথ, ওয়াই-ফাই সংযোগ সমর্থন করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা