,

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ বন্ধ হচ্ছে!

news-image

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটের নতুন জগৎতে পা রাখতে যাচ্ছে আইসিসি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বন্ধ হয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়ানডে গ্লোবাল লিগ। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজই সম্ভবত শেষ পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজ। এমনই ইঙ্গিত দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বন্ধ হয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়ানডে গ্লোবাল লিগ।

সাদারল্যান্ড জানিয়েছেন, ‘আমি মনে করি এখন থেকে আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারবে না কোনো দেশ। তার বদলে হবে সর্বাধিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ দলের ওয়ানডে লিগের প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘টি-টোয়েন্টি সিরিজ ৫ ম্যাচের হতে পারে, কিন্তু ওয়ানডে সিরিজ তিন ম্যাচের থেকে বেশি হওয়ার সম্ভাবনা কম। কারণ আইসিসি টেস্টের পাশাপাশি ওয়ানডে লিগ করতে চায়।’

প্রস্তাবিত ওয়ানডে লিগে ছয়টি হোম এবং ছয়টি অ্যাওয়ে ম্যাচ হতে পারে। কিছু দিন অাগে জানা যায়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হবে। যেখানে প্রচুর সময়ের প্রয়োজন। তাই আইসিসি টেস্টের পাশাপাশি ওয়ানডে লিগ করতে চাইছে। এতে করে লাভবান হবে আইসিসির নিচের র‌্যাংকে থাকা দল গুলো। তারা সবার সাথে ম্যাচ খেলতে পারবে। বাংলাদেশও বিশ্বের সব বড় বড় দলের সাথে ম্যাচ খেলতে পারবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের