,

ফের বিতর্কে জড়িয়েছেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : ফের বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সাবেক এ পর্নো তারকা এবার কনডমের এক বিজ্ঞাপন নিয়ে ঝামেলায় পড়েছেন বেশ জোরেশোরেই।

সংবাদ প্রতিদিন বলছে, বলিউডি পরিচালকদের পছন্দের হিট লিস্টে। রিয়্যালিটি শোয়ের বিচারক। আবার বিজ্ঞাপনের চাহিদাও তুঙ্গে। ক্যারিয়ারের মধ্যগগনেই বিরাজমান সানি লিওন।

সাফল্যের এই রাস্তায় নয়া বিতর্কে জড়ালেন তারকা। কনডমের বিজ্ঞাপন নিয়ে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের রোষের মুখে পড়লেন তিনি।

‘ম্যানফোর্স’ কনডম সংস্থার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত সানি। ইতিমধ্যেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে সংস্থার বিভিন্ন বিজ্ঞাপনগুলি। কিন্তু বাধ সেধেছে নবরাত্রি স্পেশ্যাল বিজ্ঞাপনের ব্যানারগুলি। যা গুজরাটের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে।

বিজ্ঞাপনের ছবিতে দেশি অবতারেই ধরা দিয়েছেন সানি। তবে তার ছবির পাশে গুজরাটি ভাষায় লেখা, ‘এই নবরাত্রিতে খেলুন, তবে ভালবেসে’। এতেই আপত্তি তোলা হয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে।

সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় ক্রেতা-সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ানকে চিঠিও পাঠানো হয়েছে। যাতে অভিযোগ করা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন ভারতীয় সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে। আর সানি লিওনের মতো তারকা টাকার জন্য এমন বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিষয়টিকে আরও বিকৃত করে তুলছে। এমন প্রদর্শন অবিলম্বে বন্ধ করা হোক।

অনেকের মতে, সানি যেভাবে নিজেকে প্রকাশ করেছেন তা অশ্লীলতারই নামান্তর। এতেই চটেছেন বহু মানুষ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের