,

সানির মুখের একি হাল!

news-image

বিনোদন ডেস্ক : রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওন। এরপর সিনেমায় অভিনয় ও আইটেম গানে কোমর দুলিয়ে সবার নজর কাড়েন তিনি। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ে তুলছেন মাস্তিজাদে অভিনেত্রী। দর্শকদের উপহার দিচ্ছেন নিত্য নতুন চমক।

আবারো চমক নিয়ে হাজির হচ্ছেন সানি। এমনটাই জানিয়েছেন তিনি। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এর একটিতে দেখা যায়, বালিশে শুয়ে আছেন সানি আর তার মুখে বেগুনী রঙের কোনো কিছুর প্রলেপ মাখানো। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এমন কিছু যা আপনারা আগে দেখেননি, আমার পরবর্তী অসাধারণ প্রজেক্টের জন্য প্রোসথেটিক প্রক্রিয়া।’

 

অন্য একটি ছবিতে ধ্যানমগ্ন ভঙ্গিতে বসা অবস্থায় রয়েছেন এ অভিনেত্রী। তার শরীর সম্পূর্ণ আবরণ দিয়ে মোড়া। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভেতরের জেনকে খোঁজার চেষ্টা করছি।’

কাজের দিক থেকে বাদশাহো ও ভূমি সিনেমার আইটেম গানে দেখা গেছে সানি লিওনকে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। ২৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের