,

চটে গিয়ে নিরাপত্তা বাড়ালেন আমির!

news-image

বিনোদন ডেস্ক : সবাই তাকে ডাকেন মিস্টার পারফেক্টশনিস্ট, তবে নিজেকে মিস্টার প্যাসনেট ভাবতেই পছন্দ করেন বলিউড অভিনেতা আমির খান। আর কাজের ক্ষেত্রে থাকেন বেশ সচেতন। সবকিছুই তার নিখুঁত হওয়া চাই।

এ অভিনেতার পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমা নিয়ে বিস্তারিত কিছুই জানাচ্ছেন না নির্মাতারা। কিন্তু এরই মাঝে ইন্টারনেটে ফাঁস হয়ে যায় থাগস অব হিন্দুস্তান সিনেমায় আমিরের লুক। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, উস্ক-শুষ্ক চুল, ময়লা পোশাক পরা রয়েছেন আমির। অনেকে তার সঙ্গে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গেম অব থ্রোনস’র টায়রিয়ন ল্যানিস্টারের চরিত্রটির মিল খুঁজে পাচ্ছেন।

 

এদিকে সিনেমায় তার লুক ফাঁস হওয়ায় ভীষণ চটেছেন আমির খান। শুধু তাই নয় পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে এ জন্য শুটিং সেটে নিরাপত্তা জোরদার করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আমির খানের পাশাপাশি থাগস অব হিন্দুস্তান সিনেমায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের