,

থাকছেন না রোশান, নায়ক কে?

news-image

বিনোদন ডেস্ক :২০১৩ সালে ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু নির্মাণ করেন ‘পোড়ামন’ নামে সিনেমা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সাইমন-মাহি জুটির এ সিনেমাটি সে বছর দর্শক প্রিয়তার তুঙ্গে ছিল।

এবার এ সিনেমাটির সিক্যুয়েল ‘পোড়ামন-টু’ নির্মাণ করছে এ প্রযোজনা প্রতিষ্ঠান। তবে পরিবর্তন এসেছে পরিচালক ও শিল্পীদের। সিনেমাটিতে চিত্রনায়ক রোশান ও নবাগত পূজা জুঁটি বেঁধে অভিনয় করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এ প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন খবর হলো, রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় নায়ক হিসেবে রোশান থাকছেন না। তবে কে থাকছেন তা এখনই জানাতে চাচ্ছেন না প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ। কে এই সিনেমার নায়ক হিসেবে অভিনয় করবেন এর সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারবেন ‘i phone 7+ 256GB Rose Pink Colour’।

১৮ সেপ্টেম্বর জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এ কুইজের ঘোষণা করা হয়। এতে বলা হয়- ‘‘এবার আপনার সামনে I phone 7+ 256GB Rose Pink Colour জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। ‘পোড়ামন-টু’-তে নায়ক কে হবেন?’’

আপনাকে সঠিক উত্তর দিতে হবে, এই পোস্টারটি নিচে কমেন্ট করে নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে #Jaazmultimedia #Poramon2 লিখে। সঠিক উত্তরদাতা একাধিক হলে, লটারির মাধ্যমে একজন ভাগ্যবানকে খুঁজে নেওয়া হবে এবং তাকে ইনবক্সে এ আহ্বান করা হবে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য। লটারিটি হবে জনসম্মুখে এবং লাইভ করা হবে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে। উত্তর জানানোর শেষ সময় ২২ সেপ্টেম্বর, ২০১৭। রাত ১১টা ৩০ মিনিটে। এই লটারি ও iphone 7+ টি CRESCENT এর সৌজন্যে।

বি. দ্র.
১। নায়ক রোশান ‘বেপরোয়া’র শুটিং এ ব্যস্ত থাকায়, পোড়ামন-টু সিনেমাতে থাকছে না।
২। জাজের কোনো কর্মকর্তা / কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
৩। ‘পোড়ামন-টু’র শিল্পী কলাকুশলী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

গত ১২ মার্চ মেঘনা রিসোর্টে এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের