,

এবার ছবি পোস্ট করে ট্রোলড হলেন প্রীতি

news-image

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই অস্ট্রেলিয়াতে কোয়ালাকে কোলে নিয়ে ছবি তুলে সমালোচিত হয়েছিলেন পরিণীতি চোপড়া। তার আগে শিল্পা শেট্টি ট্রোলড হয়েছিলেন, দুবাইতে এক মিলিওনেয়রের নিজস্ব চিড়িয়াখানায় গিয়ে ছবি তুলে।

এবার সেই তালিকায় নাম জুড়ল প্রীতি জিনতার।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বেড়াতে গিয়ে সেখানকার একটি চিড়িয়াখানায় সিংহ শাবকের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রীতি। ছবিতে একটি সিংহ শাবককে আদর করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘‘‍নতুন বন্ধু, দক্ষিণ আফ্রিকায় এটা দারুণ একটা অভিজ্ঞতা। ’’‍

প্রীতির এমন পোস্ট দেখে অনেক ফ্যানই তার প্রশংসা করেছেন। কিন্তু কারও কারও চক্ষুশূল হয়েছে সেই ছবি। প্রীতির ক্যাপশনের পরিপ্রেক্ষিতে এক সমালোচকের মন্তব্য, ‘‘এই অভিজ্ঞতা হয়তো আপনার জন্য খুব ভাল, কিন্তু সিংহ শাবকটির জন্য নয়। ’’

কেউ আবার সমালোচনা করে লিখেছেন, ‘‘পশুটিকে সম্ভবত জোর করে আচ্ছন্ন করে রাখা হয়েছে। ’’
শিল্পা পোস্ট ডিলিট করে দিয়েছিলেন। পরিণীতিও কোনও জবাব দেননি। কিন্তু প্রীতি মুখ খুলেছেন। নায়িকা

সমালোচকের মন্তব্যের পাল্টা লিখেছেন, ‘‘দুঃখের বিষয় মানুষ সব সময় খারাপটাই ভাবে। গরমের কারণে তারা ঘুমোচ্ছে। জীবনে সবটাই খারাপ বা ষড়‌যন্ত্র নয়। ’’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের