,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : চার বছর পর মোহাম্মদ আশরাফুলের ব্যাটে সেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে তিনি এই সেঞ্চুরি করেন। তবে খেলার মাঝপথেই আশরাফুলকে মাঠ ছাড়তে হয়েছে। পরে জানা গেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

১০৪ রানের দারুণ ইনিংস খেলার পর ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেননি আশরাফুল। জ্বর থাকায় ড্রেসিং রুমেই পুরোটা সময় কাটান তিনি। রবিবার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিস্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করানোর পর জানা যায় ডেঙ্গু ধরা পড়েছে আশরাফুলের। সোমবার সকাল ১১টার ফ্লাইটে তাকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিত্সার জন্য।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছেন না যে সেটা নিজেই জানিয়েছেন। তবে ২৮ সেপ্টেম্বর শুরু হতে পারে তৃতীয় রাউন্ড। তার আগেই সুস্থ হয়ে মাঠে ফেরার আশা করেছেন তিনি। আশরাফুল বলেন, ‘দুর্দান্ত একটা সূচনার পরও দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো না ভেবে খুব খারাপ লাগছে। তবে তৃতীয় রাউন্ডের আগেই সুস্থ হয়ে উঠবো। আশা করি, যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারবো।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের