,

টেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্তে মোবাইল নেটওর্য়াক বন্ধ

news-image

নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করার সময় বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি।
ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন কিভাবে জানতে চাইলে স্বপন বলেন, সীমান্ত এলাকায় নেটওর্য়াক পাওয়া যাবে না। তবে ভেতরের (বাংলাদেশ সীমান্তের) দিকে নেটওর্য়াক চালু থাকবে।

উল্লেখ্য, প্রায় আড়াই লাখ বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম রোহিঙ্গাদের হাতে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের