,

সঞ্জয় জেলে, জানতে পারেনি ছেলেমেয়ে

news-image

শাহরান আর ইকরার সঙ্গে সঞ্জয় দত্ত
‘মা, বাবা কোথায়?’
‘তোমাদের বাবা শুটিং করছেন।’
‘কোথায়?’
‘অনেক দূরে।’
‘কবে আসবে?’
‘তাড়াতাড়ি ফিরবেন।’

এমনিভাবে ছেলে শাহরান আর মেয়ে ইকরার নানা প্রশ্নের জবাব দিয়েছেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনের মামলায় ২০১৩ সালে সঞ্জয় দত্তকে কারাদণ্ড দেন ভারতের সুপ্রিম কোর্ট। পুনের ইয়েরওয়াড়া কারাগারে ৪২ মাস কারাভোগ করতে হয় তাঁকে। এই সময় মান্যতা তাঁর সন্তানদের একটিবারের জন্য জানতে দেননি, তাদের বাবা কারাগারে আছে, তাঁকে শাস্তি দেওয়া হয়েছে, তিনি শাস্তি ভোগ করছেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘যখন আমি জেলে ছিলাম, তখন আমার ছেলেমেয়ে খুব ছোট ছিল। এতটাই ছোট যে তাদের বোঝানো মুশকিল ছিল। সেই কঠিন সময়টা মান্যতাকে একাই সামলাতে হয়েছে।’

সঞ্জয় দত্ত আরও বলেন, ‘ছেলেমেয়েদের জেলে আনতে আমি মান্যতাকে নিষেধ করেছিলাম। আর মান্যতাও আমাদের ছেলেমেয়েকে জানতে দেয়নি, তাদের বাবা জেলে আছেন।’

কিন্তু মাঝেমধ্যে ছোট্ট শাহরান আর ইকরাকে শান্ত করা যায়নি। তারা বায়না ধরত, ‘বাবাকে ফোন করো। বাবার সঙ্গে কথা বলব।’ তখন মান্যতা তাঁর ছেলেমেয়েদের বলতেন, ‘তোমাদের বাবা এক পাহাড়ে শুটিং করছেন, সেখানে নেটওয়ার্ক নেই।’

তবে সঞ্জয় দত্ত কারাগার থেকে ছেলেমেয়েদের সঙ্গে ফোনে কথা বলেছেন। সাক্ষাৎকারে বললেন, ‘১৫ দিন পরপর বাসায় ফোন করার সুযোগ পেতাম। তখন ওদের সঙ্গে কথা বলেছি।’

এখন তাঁর ছেলেমেয়ে জানে ওই সময় তাঁদের বাবা কোথায় ছিলেন। কিন্তু কেন, তা জানে না। সঞ্জয় বললেন, ‘কারণ, ওদের এখনো তা বোঝার বয়স হয়নি।’ -ইন্ডিয়া টাইমস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের