,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ইংল্যান্ডের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে হবে ক্রিস গেইলসহ তারকাসমৃদ্ধ সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ বা ৫-০ ব্যবধানে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ক্যারিবীয়রা।

তবে ইংল্যান্ডের চিন্তায় সিরিজ। টেস্ট সিরিজের মত ওয়ানডে সিরিজও জিততে চায় ইংলিশরা। এমনই জানালেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান, ‘টেস্টের মত ওয়ানডে সিরিজও আমরা জিততে চাই। ভালো খেলতে পারলে সিরিজ আমাদেরই হবে।সিরিজটি আমাদের কন্ডিশনে, তাই আমরাই ফেভারিট। এছাড়া আমাদের ওপর চাপ কম। পুরো চাপ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওপর। কারণ তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে বিশ্বকাপে সরাসরি খেলার চিন্তা। তবে আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা এবং সিরিজ জয় করা।’

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৯১ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ৪৫ বার ইংলিশরা ও ৪২ বার জয় পেয়েছে ক্যারিবীয়রা। সর্বশেষ পাঁচ সিরিজের সবক’টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ২০০৭ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার ম্যানচেস্টারে প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

ইংল্যান্ড দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, জশ বাটলার, টম কুরান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে