,

একটি গোল না করেও জয়ী নেইমাররা!

news-image

স্পোর্টস ডেস্ক :লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এটি টানা ৬ষ্ঠ জয়। মজার ব্যাপার হলো, ম্যাচটিতে পিএসজির হয়ে কেউই গোলের দেখা পাননি। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে জিতলো নেইমাররা? প্রতিপক্ষ লিওঁ দেয়া দুই আত্মঘাতী গোলেই জয়ের দেখা পান তারা।

রবিবার রাতে পিএসজির মাঠে লিওঁ এর বিপক্ষের ম্যাচটিতে গত দুই ম্যাচের মতো ছন্দে ছিলেন না আক্রমণ ত্রয়ী নেইমার, এমবাপে ও কাভানি। প্রথমার্ধের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। ডান দিক থেকে এমবাপে ও বাঁ দিক থেকে নেইমার একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন। কিন্তু সফলতা পাননি। শেষদিকে গোলপোস্ট অভিমুখে নেইমারের জোড়ালো শট ঠেকিয়ে দেন গোলকিপার আন্তনি লোপেস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষ। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সময় গড়াতে থাকে। ৫৭তম মিনিটে ২১ মিটার দূর থেকে নেয়া নেইমারের ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লোপেস। অবশেষে ৭৫তম মিনিটে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রসে কাভানি পা ছুঁয়ে মার্সেলোর গায়ে লেগে জালে ঢুকে যায়।

৮৫তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় লিওঁর। ভাগ্যের সহায়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে